রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

প্রেসক্লাবে রিয়াজ উদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন আহমেদের প্রথম জানাজা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় রিয়াজ উদ্দিন আহমদের জানাজা হয়।

জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগ নেতা ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারাসহ বিপুল জনসমাগম হয়।

গতকাল শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন রিয়াজ উদ্দিন আহমেদ।

জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে রিয়াজ উদ্দিন আহমেদকে বহনকারী অ্যাম্বুলেন্স তার জন্মস্থান নরসিংদীর মনোহরদী উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেয়। সেখানে জোহর নামাজের পর তার দ্বিতীয় জানাজা হবে। শেষ জানাজা হবে রাজধানীর বনানীর বাসভবনে। বাদ আসর সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে দাদীর কবরস্থানে উনাকে শায়িত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ