রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

লঞ্চে অগ্নিদগ্ধদের পাশে র‍্যাবের মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের দেখতে হাসপাতালে গিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এসময় তিনি বলেছেন, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এই বিপর্যয় কাটিয়ে উঠতে কাজ করছি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের পরিদর্শন শেষে এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, লঞ্চে অগ্নিকাণ্ড কোনো নাশকতা কিনা তা চিহ্নিত করতে ইতোমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিগগিরই তদন্ত রিপোর্ট দিবে। এ ছাড়াও এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম মাঠে রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। আমরা আশা করছি শিগগিরই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

তিনি বলেন, আহতদের সকল ধরনের সহযোগিতায় র‌্যাব কাজ করবে। প্রয়োজনে র‌্যাবের হেলিকপ্টারে করে গুরুত্বপূর্ণ রোগীদের ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হবে। আজকে আমরা র‌্যাবের হেলিকপ্টারে করে দুজনকে ঢাকাতে নিয়ে যাব। কালকে যদি কেউ গুরুতর থাকেন, তাহলে কালকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ