শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা ৭ মাসের ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা   কাফিয়ার অনন্য আরবি শরাহ ‘আন-নাফিয়াহ ফী শারহিল কাফিয়াহ’ ৬ নবজাতকের মৃত্যু: ‘হাসপাতালের নোটিশ বাতিল আইনসম্মত নয়’ বললেন শিশির মনির ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায়

‘লঞ্চে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহাণির ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপত্বি মুহাম্মদ আমিনুল ইসলাম ও সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান।

আজ শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসহ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

নেতৃদ্বয় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নৌপথে একের পর এক লঞ্চ দুর্ঘটনায় অসংখ্য মানুষের করুণ মৃত্যুর ঘটনা ঘটে চলার পরও নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্লিপ্ত ভূমিকা শুধু দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতিই নয়, এখন তা অপরাধের পর্যায়ে উপনীত হয়েছে। তারা যাত্রীবাহী লঞ্চগুলো পরীক্ষা করে যান্ত্রিক ত্রুটিযুক্ত লঞ্চগুলোর লাইসেন্স বাতিল করার দাবি জানান।

তারা বলেন, এই শোক সহ্য করার মতো নয়। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়স্পর্শী বেদনাদায়ক। লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন নেতৃদ্বয়। সেইসাথে ঘটনার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ