রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি বিষয়ে শিগগির আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আপনারা কয়েক দিনের মধ্যে এই বিষয়ে আমার সিদ্ধান্ত জানতে পারবেন। এ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। আমি এর আগে দুবার খুব দ্রুত সিদ্ধান্ত দিয়েছিলাম।

তিনি বলেন, বিএনপিপন্থী ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। তাদের বক্তব্যের কোনো আইনি ভিত্তি আছে কিনা, তা আমি ব্যাপকভাবে খতিয়ে দেখেছি। আমি আমার আইনি ব্যাখ্যায় যা বলেছি তা সঠিক এবং আমি সেই হিসেবে সিদ্ধান্ত নিয়েছি।

কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক অপরাধ বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যা এবং একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এর চেয়ে বড় উদ্যোগ আর কিছু হতে পারে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ