শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইসলামের অবমাননা বাকস্বাধীনতা নয় : পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের অবমাননা বাকস্বাধীনতা নয়। ইসলামের অপমান ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র অনুভূতির লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বৃহস্পতিবার নিজের বার্ষিক সংবাদ সম্মেলনের সময় এমন মন্তব্য করেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রাশিয়া একটি বহু-জাতিগত এবং বহু-স্বীকৃতিমূলক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে বলে মন্তব্য করে পুতিন আরও বলেন, ‘রাশিয়ানরা একে অপরের ঐতিহ্যকে সম্মান করতে অভ্যস্ত। কিন্তু অন্য কিছু দেশে এই সম্মানের অভাব রয়েছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।’

এসময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত রাশিয়ার সৈন্যদের জন্য নিবেদিত ওয়েবসাইটে নাৎসিদের ছবি পোস্ট করারও সমালোচনা করেন পুতিন। একইসঙ্গে সাধারণভাবে শৈল্পিক স্বাধীনতার প্রশংসা করে পুতিন বলেন, ‘এর সীমাবদ্ধতা রয়েছে এবং এটি অন্যান্য স্বাধীনতাকে লঙ্ঘন করা উচিত নয়।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ