শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির  সাদপন্থীরা আর কখনও টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: মুহিববুল্লাহ বাবুনগরী

ইসলামী ব্যাংক ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে
কর্পোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

১৯ ডিসেম্বর (রবিবার) ব্যাংকের চট্টগ্রাম জোন অফিসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা-এর উপস্থিতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ড. এ কে এম ফজলুল হক ও ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর
জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস এ চুক্তি স্বাক্ষর করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির ও মোঃ নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া, মিয়া মোঃ বরকত উল্লাহ, মোঃ ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দীন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালসহ উভয় প্রতিষ্ঠানের
নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এবং ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডারগণ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ