শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

রাষ্ট্রপতির সংলাপের চিঠি পায়নি বিএনপি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করছেন তাতে আমন্ত্রণ পেলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি।’

আজ মঙ্গলবার রাতে রাজধানীর বনানী কবরস্থানের সামনে অর্পণ বাংলাদেশ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি গঠনে রাষ্ট্রপতি সোমবার বঙ্গভবনে সংলাপ করেছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতাদের সঙ্গে। বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে কি না জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও রাষ্ট্রপতির আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে আমরা আগেই বলেছি, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা করব না।’

তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন ‘অর্পণ বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

এ সংগঠনের উদ্যোগে রাজধানীর অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করলাম। এ ছাড়া এ সংগঠন খুন, গুমের শিকার দলের গণতান্ত্রিক নেতাকর্মীদের মাঝে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করা হয়।’

এর আগে সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপকে তামাশা বলে অভিহিত করে বলেন, ‘বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ