রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

দেশে বিনা ভোটে জনপ্রতিনিধি হওয়ার রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম পাঁচ ধাপেই বিনা ভোটে জনপ্রতিনিধি হওয়ার রেকর্ড হয়েছে।

৩৬০ জন চেয়ারম্যানসহ ১৬শ' প্রার্থী বিনা ভোটে জয়ী হওয়া নিয়ে একদিকে যেমন জনমনে প্রশ্ন উঠেছে, অন্যদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল সংখ্যক প্রার্থীর এমন জয়ই প্রমাণ করে, ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থা। আর এই ধরনের ঘটনা গণতন্ত্রের কাঠামোবিরোধী বলে মনে করেন খোদ নির্বাচন কমিশনের একজন সদস্যও।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সংখ্যা বলছে তৃণমূলের জমজমাট নির্বাচন উৎসবের চিত্র এখন শুধুই স্মৃতি। কিছুদিন আগে ষষ্ঠ ধাপের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগের পাঁচ ধাপেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সব মিলিয়ে এক হাজার ৬০০ জন। চেয়ারম্যান পদে ভোট ছাড়াই বিজয়ী ৩৬০ জন। এর মধ্যে একজন ছাড়া সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত। আর কোনও প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করতে কোনো আইনি বাধা নেই। তবু এভাবে বিপুল সংখ্যক জনপ্রতিনিধি বিনাভোটে নির্বাচিত হওয়ায় দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত বিপুল সংখ্যক প্রার্থী জয়ী হওয়া দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়ার প্রমাণ- যার দায় নিতে হবে সরকারকেই।

এদিকে, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে উৎসাহিত করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সংস্কৃতি গড়ে উঠেছে দেশে। নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনলে এ অবস্থার পরিবর্তন হবে কিনা তা নতুন করে ভাবতে হবে।

আগামীতে যারা দায়িত্বে আসবেন নির্বাচন কমিশনে তারা নিশ্চই এই বিষয়গুলো ভেবে দেখবেন। আসন্ন নির্বাচনগুলোকে সু্ষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবকিছু করা হবে বলে জানান তিনি।

এ পর্যন্ত পাঁচটি ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬০ জন, সাধারণ সদস্যপদে ৮৫৮ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৬৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন। আগামী ৩১শে জানুয়ারি ষষ্ঠ ধাপে আরও ২১৯টি ইউপির ভোট অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ