শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আশঙ্কার মধ্যে আছি, বিএনপিটা কখন নাই হয়ে যায়: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবকিছুতেই যেন ‘না’ বলা বিএনপির একটা রোগ। সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আমি আশঙ্কার মধ্যে আছি- না, না, বলতে বলতে বিএনপিটা কখন ‘নাই’ হয়ে যায়।

রোববার বিকালে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী এবং ২৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন-পূর্ববর্তী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াত বাংলাদেশে যদি নেতিবাচক রাজনীতি না করত এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র না করত, তাহলে বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানাব, উনি শিক্ষিত লোক হয়ে যেন অশিক্ষিতের মতো কথা না বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, এটি পৃথিবীর সামনে উদাহরণ। বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। ১৯৭০-৭১ সালে পাকিস্তান আমাদের চেয়ে সবক্ষেত্রে এগিয়ে ছিল। মাথাপিছু আয় ৫০ শতাংশ বেশি ছিল। সেই পাকিস্তান আজ মানব উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক সূচকসহ সব ক্ষেত্রে পিছিয়ে। এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকেও অতিক্রম করেছি। আগে বাংলাদেশে শতকরা ৪১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল, সেটি এখন ২০ শতাংশের নিচে নেমে এসেছে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন কাউসার, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাত্র দেড় ঘণ্টার অনুষ্ঠানমালা নিয়ে ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। সংকট ও সম্ভাবনাকে সামনে নিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে শুরু করে এই কেন্দ্র। দীর্ঘ এ পথচলায় দুই যুগ পার করছে কেন্দ্রটি।

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু: চট্টগ্রাম কেন্দ্রের ২৫ বছর পূর্তিতে রোববার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রটির রজতজয়ন্তী উপলক্ষ্যে দুপুর ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর রজতজয়ন্তী ও ২৪ ঘণ্টা কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, বিকালে হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মাত্র দেড় ঘণ্টার অনুষ্ঠানমালা নিয়ে ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। সংকট ও সম্ভাবনাকে সামনে নিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে শুরু করে এই কেন্দ্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ