রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার মালিবাগের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নেছার উদ্দিন (৩৩) নামে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় প্রতক্ষ্যদর্শীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, মৃত নেছার উদ্দিন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে। তিনি খিলগাঁও এলাকায় একটি বাসার নিরাপত্তাকর্মী ছিলেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী ওবায়দুল শেখ জানান, সন্ধ্যায় মালিবাগ রেলক্রসিংয়ে রেল লাইন অতিক্রম করার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

খবর পেয়ে তার স্ত্রী মুক্তা আক্তার হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, তারা খিলগাঁও থাকেন। ওই বাড়িতে তার স্বামী নিরাপত্তাকর্মীর কাজ করতেন। সন্ধ্যার দিকে তিনি বাসা থেকে বের হন। রাতে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে এসে মরদেহ দেখতে পাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ