রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

পাকিস্তানের মানুষ আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে, আজ বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’

‘তবে, স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি ও এবং তাদের দোসররা এখনো সক্রিয় আছে’ বলে তিনি স্মরণ করিয়ে দেন।

আরও বলেন, সকল ষড়যন্ত্র, অপশক্তি ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় নিয়ে যাবো ইনশা আল্লাহ।

বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীর সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর রোডে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

ড. হাছান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত অপশক্তিকে পদদলিত করে, সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে আমরা জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারব।

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ