রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গেল ২৪ ঘণ্টায় দেশে আরও ২৯৭ জনের দেহে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

নতুন ৪ জনসহ এ দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩৮ জনে। তিনজনের মধ্যে একজন ঢাকা, একজন খুলনা, একজন রাজশাহী ও একজন রংপুর বিভাগের বাসিন্দা। এছাড়া বাকি চার বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।

আর গেল একদিনে দেশের ৮৪৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৮ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২৯৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে।

আজ বুধবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পাঠানো তথ্য অনুযায়ী, দেশে গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ২৯ শতাংশ।

যা গতকাল ছিল এক দশমিক ০৫ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২৬৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। ১৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১৫ই ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া চারজনের ৩ জন পুরুষ এবং একজন নারী।

অন্যদিকে, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ১১৫ জন। আর মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৪০ হাজার ১৬ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৭৩০ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ