রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

আস্থার অভাবে অনেকে বিদেশে চিকিৎসার জন্য যান: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে উন্নত চিকিৎসার সব ব্যবস্থা আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আস্থার অভাবে অনেকে বিদেশে চিকিৎসার জন্য যান।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্ট শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য বিভাগে অনেক উন্নয়ন হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনার সময় সবাই দেশেই চিকিৎসা নিয়েছেন। বিএসএমএমইউ হাসপাতালের উন্নয়ন কাজ শেষ হলে এখানেই সব চিকিৎসা হবে। তখন আর বিদেশে যেতে হবে না।

দেশে করোনা পরিস্থিতি ভাল আছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার কথা জানান। বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে। স্বাস্থবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা, মাস্ক ব্যবহার এবং ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ আছে বলেও উল্লেখ করে জাহিদ মালেক। জানান, বুস্টার ডোজের কার্যক্রম চলমান আছে। এছাড়া করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তরা ভাল আছেন, তাদের কোনও জটিলতা নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ