রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

৫০ বছর পূর্তিতে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। ১৫-১৭ ডিসেম্বর তিনি ঢাকা সফর করবেন।

মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভার্চু্যয়ালি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ড. এ কে আব্দুল মোমেন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসছেন।

সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি।

ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। জাতীয় সংসদ ভবন চত্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই হবে বাংলাদেশে প্রথম সফর। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ