রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

মেয়র পদ থেকে পদত্যাগ, নগর ভবন ছাড়লেন আইভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার কারণে এই পদ থেকে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে আইভী তার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর জমা দিলে তা গৃহীত হয়। পরে মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে তা অবহিত করা হয়।

এর আগে নগর ভবনে মেয়র হিসেবে মঙ্গলবার শেষ কর্মদিবস পালন করেন ডা. আইভী। পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে তিনি বিদায় নেন এবং সবার কাছে দোয়া চান।

মেয়র আইভীর পদত্যাগের বিষয়টি সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমীন।

২০১১ সালে সিটি কর্পোরেশন গঠনের পর দুইবার নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছিলেন আইভী। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য তৃতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আইভী।

এদিকে, নাসিকের এবারের নির্বাচনে মেয়র পদে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে আইভীসহ আওয়ামী লীগের চারজন রয়েছেন। বিএনপি সরাসরি নির্বাচনে অংশ না নিলেও এই দলের চার নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কল্যাণ পার্টি ও একজন আইনজীবী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আরও তিনজন। আগামীকাল (১৫ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ