রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু  বাজারে হামলায় ইয়েমেনে নিহত ৭, আহত ৪০  নেপালের হিমলুং হিমালে তুষারধস, ১৪ জন নিখোঁজ  আল আকসা পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাসের অভিযোগ

বরিশালে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে বরিশালের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইশতাক আহমেদ রুবেল।

তিনি জানান, সোমবার দায়ের করা অভিযোগটি আমলে নিয়েছেলেন আদালত। আদেশের জন্য নির্ধারিত দিন আজ মঙ্গলবার বিচারক মামলাটি খারিজ করে দেন।

এর আগে সোমবার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ এনে সাইবার ট্রাইব্যুনালের মামলাটি দায়ের করে ছিলেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এতে আসামি করা হয়েছিল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ