রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

নটর ডেমের শিক্ষার্থী নিহত : ডিএসসিসির ৯ চালক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়ালাবাহী গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় ৯ গাড়িচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ৯টি আলাদা আলাদা দপ্তর আদেশে সংশ্লিষ্ট গাড়ি চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।

সাময়িক বরখাস্ত হওয়া ময়লাবাহী গাড়িচালকরা হলেন- বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আবদুল্লাহ, কাউছার আলী, জামাল উদ্দিন-২, কবির হোসেন-২ এবং রবিউল আলম। এ ছাড়া হালকা গাড়িচালকরা- হলেন নূর জালাল শিকদার ও আজিম উদ্দিন।

আদেশসমূহে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালানোয় প্রায়শই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং প্রাণহানিসহ জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শৃঙ্খলা পরিপন্থী এবং এ কারণে করপোরেশনের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্তকালে এসব চালক বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ