রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার হোটেল থেকে হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত আফ্রিকা ফেরত দুই নারী ক্রিকেটারকে হোটেল থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার তাদের দুজনকে হোটেল থেকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হল।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই দুই নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি হয়েছেন।

জিম্বাবুয়ে সফর শেষে এই মাসের শুরুতে ফেরা এই দুই নারী ক্রিকেটারের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লে তাদের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল।

গত ১১ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুই নারী ক্রিকেটারের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে জানান, তারা হোটেলেই ছিলেন এবং তাদের শারীরিক কোনো জটিলতা নেই বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ