রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ দেশের সব মহানগরে চলাচল করা বেসরকারি বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

গতকাল রোববার সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আজ সোমবার প্রজ্ঞাপনটি প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বাসে অর্ধেক ভাড়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে- পাঁচটি শর্তে বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হবে।

শর্তগুলো হলো- বর্তমান ভাড়ার ৫০ শতাংশ কম; যাত্রাকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে; সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে এ হাফ ভাড়ার (কন্সেসনকৃত ভাড়ার) সুযোগ পাবে; শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে হাফ ভাড়া প্রযোজ্য হবে না এবং দূরপাল্লার বাসে হাফ ভাড়া প্রযোজ্য হবে না।

এদিকে, জনস্বার্থে এ হাফ ভাড়াঢাকা মহানগরের ক্ষেত্রে ১ ডিসেম্বর থেকে এবং অন্যান্য মহানগর/মেট্রো এলাকায় ১১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ