শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

র‍্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সন্ত্রাসীরা প্রশ্রয় পাবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সন্ত্রাসীরা প্রশ্রয় পাবে বলে মনে করেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ মত ব্যক্ত করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, মুরাদ যা বলেছেন, তার চেয়ে ঘৃণ্য ও জঘন্য আলালকে তিনি সমর্থন করেছেন। এটাই আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হন মুরাদ হাসান। এর মধ্যে মুরাদ হাসানের ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি নোংরা ও অশ্লীল ভাষা ব্যবহার করেন ও হুমকি দেন।

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মুরাদ হাসান। এ ঘটনার মধ্যে বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাকে শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলতে শোনা যায়।

সম্প্রতি মির্জা ফখরুল মন্তব্য করেন, মন্ত্রীর মুখের ভাষা আওয়ামী লীগের আসল চেহারা। মির্জা ফখরুলের সেই বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মির্জা ফখরুলকে পাল্টা প্রশ্ন করতে চাই, মুরাদ যা বলেছেন, তার চেয়ে ঘৃণ্য ও জঘন্য আলালকে তিনি সমর্থন করেছেন। এটাই আওয়ামী লীগের সঙ্গে তাদের (বিএনপির) পার্থক্য। এত অশ্রাব্য বক্তব্য মির্জা ফখরুল সমর্থন করলেন!’

ওবায়দুল কাদের জানান, মুরাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছেন। আর বিএনপি আলালকে প্রশ্রয় দিয়েছে, নৈতিক সমর্থন দিয়েছে।

আলালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের জানান, দলগতভাবে এ বিষয়ে আলোচনা হয়েছে।

ওবায়দুল কাদের আরও জানান, আজকের সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের নানা অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয় কমিটি গঠিত হয়েছে আজকের সভায়।

এর প্রধান করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে। সদস্যসচিব সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে। আরও আছেন আবদুর রহমান, বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ