শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নারায়ণগঞ্জ সিটিতে স্বতন্ত্র লড়তে চান বিএনপিনেতা তৈমূরও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে তিনি নিজে উপস্থিত হয়ে নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সঙ্গে কয়েকজন দলীয় নেতা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর তৈমূর আলম বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় এমপি, মন্ত্রী ও সরকারের প্রভাব যাতে না পড়ে।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত রয়েছে এই সরকারের অধীনে বিএনপি দলীয়ভাবে কোনো নির্বাচনে অংশ নেবে না। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াৎ অইভীসহ এ পর্যন্ত ১০ জন প্রার্থী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ