রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু  বাজারে হামলায় ইয়েমেনে নিহত ৭, আহত ৪০  নেপালের হিমলুং হিমালে তুষারধস, ১৪ জন নিখোঁজ  আল আকসা পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাসের অভিযোগ

আটক করে ডিবি কার্যালয়ে নেওয়ার পরদিন সকালে লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নির্যাতনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ওই ব্যক্তির নাম বাবুল সরদার (৫৫)।

আজ রোববার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। বাবুল আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করলেও স্বজনরা বলছেন, রাতভর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

বাবুল দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি পুলিশের। বাবুল সরদারের মেয়ে সুলতানা মুন্নী বলেন, গতকাল শনিবার সকাল ১০টার ৪-৫ জন লোক তাদের বাড়িতে যান।

এ সময় তারা এক নারীকে ঘরের ভেতরে পাঠিয়ে ফেন্সিডিল রেখে আসেন। পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা তার বাবাকে ঘরের ভেতরে নিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।

ওই সময় ঘর তল্লাশি করে ৩৫ হাজার টাকাও তারা নিয়ে যান বলে অভিযোগ মুন্নীর। তিনি আরও বলেন, ‘বাবাকে হাতকড়া পরিয়ে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়। কোনো টাকা-পয়সা নেননি মর্মে একটি ভিডিও করেন ওই ব্যক্তিরা। পরে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে মৃত্যু হলে রোববার সকালে মাকে যেতে বলা হয়।

ডিবি কার্যালয়ে গেলে আমাদের জানানো হয়, কোমরে থাকা সুতালী (ঘুনসি) দিয়ে বাবা আত্মহত্যা করেছেন। সেখানেও একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ