রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ: বিআরটিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত এক মাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়, রুট পারমিট না থাকাসহ নানা অনিয়মের কারণে ৫৬টি বাসকে ডাম্পিংয়ে পাঠিয়েছেন বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা। এই সময়ে ঢাকা মহানগরীর ১ হাজার ৪০৮ বাসকে জরিমানা করা হয়েছে ৫৭ লাখ টাকা।

এছাড়া বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচ বাসচালককে। একই অপরাধ বারবার করায় এবার ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা নিতে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) কাছে সুপারিশ করেছেন বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা।

কোম্পানিগুলো হলো- বসুমতি, রাইদা, পরীস্থান, স্বাধীন, প্রজাপতি, রজনীগন্ধা, ভিক্টর, মিডলাইন, ডি-লিংক, এমএম লাভলী, অনাবিল, আলিফ, লাব্বাইক, তুরাগ, আকাশ, আজমেরী, আসমানী, প্রচেষ্টা, মনজিল, প্রভাতি-বনশ্রী, রাজধানী, বলাকা, শিকড়, গুলিস্তান-গাজীপুর পরিবহন ও ভিআইপি পরিবহন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিআরটিএ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সুপারিশের কথা জানানো হয়।

বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম জানান, ৯ ডিসেম্বর পর্যন্ত চলে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বিআরটিএ এর তথ্য সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি নিয়ম ভেঙেছে বসুমতি ১৬ বার, পরিস্থান ১১ বার, রাইদা ১৩ বার, তুরাগ, বলাকা ও স্বাধীন ৭ বার, এমএম লাভলী ও অনাবিল ১০ বার, আলিফ ৯ বার, লাব্বাইক ৮ বার, প্রজাপতি, আকাশ, আজমেরী, মনজিল, প্রভাতি ও বনশ্রী পাঁচ বার, আসমানী, প্রচেষ্টা, ভিক্টর,রজনীগন্ধা ও শিকড় ৬ বার, মিডলাইন, ডি লিংক, রাজধানী, গুলিস্তান-গাজীপুর পরিবহন, ভিআইপি বাস ৩ বার করে অপরাধ করেছে।

বিআরটিএ এর পরিচালক জানান, বারবার অপরাধ করায় এসব কোম্পানির বাসের রুট পারমিট বাতিলের জন্য আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ