রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির মন্ত্রিসভা সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।

বৃক্ষরোপণ ছাড়া সব খাতে জনশক্তি নেওয়ার সুযোগ উন্মুক্ত করে দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক শ্রী এম সারাভানান বলেন, বাংলাদেশ থেকে বিদেশি শ্রমিক নিতে একটি সমঝোতা স্মারকে সই করতে বৈঠকে সম্মতি দেওয়া হয়েছে।

২০২২ সাল নাগাদ ছয় লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। দক্ষিণপূর্ব এশীয় দেশটির শ্রমবাজার খুলে যাওয়ার সুযোগ নিতে পারে বাংলাদেশ।

গত শনিবার এক বিবৃতিতে ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারারস (এফএমএম) জানিয়েছে, শিল্পখাতে আগামী বছর নাগাদ তাদের ছয় লাখের বেশি শ্রমিক লাগবে। রপ্তানিভিত্তিক কোম্পানিগুলোতে এই শ্রমিকের প্রয়োজনীয়তা অনেক বেশি।

এফএমএম জানিয়েছে, মালয়েশিয়ায় বর্তমানে ব্যাপক শ্রমিক ঘাটতি রয়েছে। এর আগে সই হওয়া এক সমঝোতা স্মারকে মালয়েশিয়ার প্রবাসী নিরাপত্তা প্রহরীর দ্বিতীয় উৎস হিসেবে আখ্যায়িত করা হয়েছে বাংলাদেশকে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। দেশটিতে ১০ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন।

এফএমএম-এর সভাপতি তান শ্রী সোহ থিয়ান বলেন, যদি জনশক্তির সংকট জরুরিভিত্তিতে সমাধান করা না হয়, তবে শিল্পখাতকে স্বাভাবিক পথে নিয়ে আসা কঠিন হয়ে পড়বে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ