রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

চুরির ব্রিফিংয়ের সময় পুলিশের মোবাইল চুরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মহাখালীর একটি চুরির ঘটনায় ব্রিফিং করার সময় পুলিশের মোবাইল চুরি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তখন রাজাধানী ঢাকার কাফরুল থানার ভেতরে চলছিল প্রেস ব্রিফিং।

পুলিশের ওই কর্মকর্তা রাজধানীর মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এম এম মাঈনুল ইসলাম। পরে মোবাইল চোরকে শনাক্ত করতে থানার ভেতরে থাকা সিসিটিভি ফুটেজগুলো চেক করে পুলিশ। এ ঘটনায় করা একটি ভিজ্যুয়াল প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

এর আগে মহাখালীতে ৩৭ লাখ টাকা চুরির ঘটনার ওই ব্রিফিং করা হয়। একটি দোকানের কর্মচারী দোকানের তালা ভেঙে ওই চুরি করেন বলে জানায় পুলিশ। এরপরেই অভিযুক্ত পলাতক হন। পরে তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।

-এটি