রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

একদিনে আরও ২৩ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে আটজন রোগী ভর্তি হন।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ১৯৫ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩০ জন ও বেসরকারি হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া নতুন ২৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ছয়জন এবং বেসরকারি হাসপাতালে নয়জন রোগী ভর্তি হন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে আটজন।

শুক্রবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ২৭ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৫৯৭ জন।

এদিকে, চলতি বছরের সর্বমোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন , মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ১০ ডিসেম্বর পর্যন্ত ৬৭১ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন এবং ৯ ডিসেম্বর পর্যন্ত তিনজনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ