রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না

কেরানীগঞ্জে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন থেকে আল-আমিন তুষার (২৫) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

নিহত আল-আমিন খোলামোড়া এলাকার হাজী এনামুল হক বোচা মিয়ার ছেলে। সে স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ শাক্তা ইউনিয়নের নাগদা ঘোষপাড়ায় কাইয়ুম হাজীর বাড়িতে বসবাস করতেন।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাক্তা ইউনিয়নের ভাড়ালিয়া করিমখালি খালের উত্তর পাশে একটি পরিত্যক্ত ভিটা থেকে পুলিশ আল-আমিনের লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই আব্দুল হামিদ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে সে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরে বুধবার বিকেলে তার লাশ পাওয়া যায়। এ সময় লাশের গলায় ছুরিকাঘাত ও মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, বিকেলে এলাকাবাসীর মাধ্যমে লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ