রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

৩ মাস ধরে মুরাদ অস্বাভাবিক আচরণ করেছিলেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মধ্যে গত তিন মাস ধরে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছিলেন তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ। তিনি বলেন, আমার কাছে গত ৩ মাস ধরে একটু পরিবর্তন মনে হচ্ছিলো। বিভিন্ন ঘটনা এবং কর্মকান্ডে সেটি আমার মনে হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিক এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ হাসান আমাকে সব সময় সহযোগিতা করেছেন। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি এবং তার কিছু বক্তব্য ও ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে।

সে কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার কথা বলেছেন। সে অনুযায়ী ডা. মুরাদের স্বাক্ষর করা পদত্যাগ পত্র ইত্যোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে তার জনসংযোগ কর্মকর্তা। একটু আগে সেটি নিয়ে গেছে। এ বিষয়টা আসলে দুঃখ জনক।

তিনি বলেন, মুরাদ হাসান আমাকে সব সময় প্রতিমন্ত্রী হিসেবে সহযোগিতা করেছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার সুস্থতা এবং তার মঙ্গল কামনা করি।

তার ভিতরে কি পরিবর্তন দেখতে পেয়েছেন জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, তিনি আগে যে রকম ছিলেন গত ৩ মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিলো। বিভিন্ন ঘটনা এবং কর্মকান্ডে সেটি আমার মনে হয়েছে। তবে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ে আমাদের কাজে সব সময় সহযোগিতা করেছেন। সুস্থতা কামনার কথা বললেন কি দিক থেকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোন মানুষের সুস্থতা কামনা করা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ