রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সিনহা হত্যা মামলা: নিজেদের নির্দোষ দাবি করলেন আসামিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত ১৫ আসামি কার্যবিধি ৩৪২ ধারার বক্তব্যে ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে কোনো আসামি সাফাই সাক্ষি উপস্থাপন করেননি।

১৫ আসামির মধ্যে ১৪ জন তাদের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন। অপর আসামির পক্ষে মঙ্গলবার লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে।

৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের বক্তব্য গ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৫ টা পর্যন্ত।

আদালতের কার্যক্রম শেষে আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত জানিয়েছেন, সকল আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। বিশেষ করে তার মোক্কেল প্রদীপ ঘটনার সঙ্গে জড়িত নন। এই মামলার বেশিরভাগ সাক্ষি মাদক মামলার আসামি।

তবে এটাকে শেষ রক্ষার কৌশল বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। তিনি জানান, ৮৩ জন সাক্ষির মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে। ওখানে পুলিশ কর্মকর্তা যেমন রয়েছেন তেমনি মসজিদের ইমামসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এখানে সাক্ষিদের মাদক কারবারি বলাটা অযৌক্তিক।

এর আগে গত বুধবার (১ ডিসেম্বর) এই মামলার ৮ আসামি তাদের বক্তব্য মৌখিকভাবে আদালতে উপস্থাপন করেছেন এবং তারা সিনহা হত্যার ঘটনায় নির্দোষ দাবি করেছিলেন। অপর ৭ আসামির বক্তব্য গ্রহণের জন্য গতকাল ৬ ডিসেম্বর থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত দিন ধার্য করেছেন আদালত।

গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর আসামিদের ৩৪২ ধারায় বক্তব্য নিচ্ছে আদালত।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ