রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুন: ১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজে থেকে আগুনে দগ্ধ সোলাইমান (৪২) রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়। নিহত সোলাইমান এলাকায় মেয়েদের ওড়নার ব্যবসা করতেন বলে তার চাচাতো ভাই ইউনুস জানিয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ এসএম আইউব হোসেন জানান, আগুনের ঘটনায় নিহত সোলাইমানের দগ্ধ স্ত্রী ও দুই শিশু সন্তানের অবস্থা বর্তমানে ভালোর দিকে। তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) ভোরে জেলার আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের সোলাইমানের নিজেদের এক তলা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে দগ্ধ হ্ন- সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।

আগুনের খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করান।

নিহত সোলাইমানের চাচাতো ভাই ইউনুস আরো জানান, তাদের একতলা বাড়িতে রান্নার জন্য এল পি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

তবে তিনি ধারণা করছেন, কোনোভাবে পাইপ লিকাজ হয়ে নির্গত গ্যাস ঘরে জমে থাকে। পরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলে সেখান থেকেই অগ্নিকান্ড ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, অই বাড়িতে কিভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ