রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ত জমির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলের লবণাক্ত এলাকা, হাওর অঞ্চল, পার্বত্য চট্টগ্রামসহ প্রতিকূল পরিবেশ রয়েছে এমন এলাকার জমিতে ফসল উৎপাদনে সরকার এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে রোববার (৫ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে মন্ত্রী একথা বলেন।

এবারের বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য হলো ‘লবণাক্ততা রোধ করি, মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি করি’। এই প্রতিপাদ্যের ওপর গুরুত্ব দিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশে লবণাক্ততা একটি বড় সমস্যা। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ত জমির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খাদ্য উৎপাদনব্যবস্থা স্থিতিশীল ও টেকসই রাখতে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে ফসলের চাষযোগ্য জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও ছড়িয়ে দিতে হবে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), মৃত্তিকা বিজ্ঞান সমিতি এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।

বাংলাদেশের প্রায় ২৫ শতাংশ উপকূলীয় এলাকা। এ এলাকার ১৮টি জেলার ১০ লাখ হেক্টরের বেশি জমি বিভিন্ন মাত্রায় লবণাক্ত। এই লবণাক্ততা এখানকার ফসলের উৎপাদন বৃদ্ধির প্রধান অন্তরায়। গতকালের সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ