রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

অস্ট্রেলিয়ায় কাউন্সিলর নির্বাচিত হলেন ২ বাংলাদেশি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অস্ট্রেলিয়ায় এই প্রথম দুজন বাংলাদেশি নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন।

অস্ট্রেলিয়ার কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চারজন বাংলাদেশি নারী। এই চারজনের মধ্যে লেবার পার্টির সাবরিন ফারুকী এবং লিবারেল পার্টির সাজেদা আক্তার সানজিদা বিজয়ী হয়েছেন।

করোনা মহামারীতে বিধিনিষেধের কারণে দুইবার তারিখ পরিবর্তনের পর গত ৪ ডিসেম্বর দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি সিটি কাউন্সিল এলাকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের রাজ্য কাউন্সিল নির্বাচনে প্রায় ৩০ জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে মাসুদ চৌধুরী এবং কাম্বারল্যান্ড থেকে সুমন সাহা পুনরায় নির্বাচিত হয়েছেন। তারা দুজনই বিরোধী দল লেবার পার্টি মনোনীত প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিজিওনাল কাউন্সিল ডাব্বো থেকে নির্বাচিত হয়েছেন শিবলি চৌধুরী। নির্বাচনে রাজ্যের ৫০ লাখেরও বেশি ভোটার ভোট দেন। অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। অনুপস্থিত ভোটারের জন্য রয়েছে ৫৫ ডলার জরিমানার বিধান।

কোভিড-১৯ নিরাপদ পরিকল্পনার অংশ হিসেবে বাসিন্দাদের জন্য প্রাক-নির্বাচন ভোটিং ব্যবস্থা ছিল। ফলে গত ২২ নভেম্বর থেকে নিজেদের সুবিধা মতো যে কোনো দিন ভোট দিতে পেরেছেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ