রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় মাহাদী হাসান লিমন নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্র মারা গিয়েছে।

ঝিগাতলা থেকে বাইকে করে উত্তরায় বাসায় ফেরার পথে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, ২১ বছর বয়সী লিমন ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। উত্তরার কামারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানায়। বাবার নাম মোজাম্মেল হক। পড়াশোনার পাশাপাশি জুনিয়র লেভেলে ক্রিকেট খেলতেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আসাদ শেখ দুর্ঘটনায় একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, রাতে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেল পার হয়ে পদ্মা গেটের সামনে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিমনের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। চালককে আটকের চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ