রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ মনে করেছে খালেদা জিয়া মৃত্যুবরণ করলে বিএনপি শেষ হয়ে যাবে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। কিন্তু তা কখনই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

আজ শনিবার (৪ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল, সকল বাধা উপেক্ষা করে সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান। অতীত ইতিহাস স্মরণ করে ছাত্রদলসহ তরুণদের আন্দোলনে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান তিনি। বলেন, দ্রুত খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হব।

এদিকে, ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বাসের জন্য একটি লেন ছেড়ে দিলেও জায়গা স্বল্পতায় নেতাকর্মীদের জন্য বারবারই পুরো রাস্তাটিই বন্ধ হয়ে যাচ্ছে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ