রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ

১২ কেজির এলপি গ্যাসের দাম কমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোক্তা পর্যায়ে বেসরকারি বিপণনকারীদের ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বর্তমান দাম থেকে ৮৫ টাকা কমিয়ে এলপিজির দাম দাঁড়াল ১ হাজার ২২৮ টাকা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। আগামীকাল (৩রা ডিসেম্বর) থেকেই এ দাম কার্যকর হবে।

এর আগে ৪ঠা নভেম্বর প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। এর ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম হয় ১ হাজার ৩১৩ টাকা। তার আগে অক্টোবরে এ গ্যাসের দাম আরও এক দফা বাড়ানো হয়েছিল।

অক্টোবরে ওই দাম বাড়ানোর আগে প্রতি কেজি গ্যাসের দাম ছিল ৮৬ দশমিক ৭ টাকা। তখন ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪০ টাকা।

এই অনলাইন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কমিশনের সচিব (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ