রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রামপুরায় শিক্ষার্থী নিহত: অনাবিলের চালক ও সহকারীর স্বীকারোক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরায় বাসচাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম নিহতের ঘটনায় অনাবিল সুপার পরিবহণের সুপারভাইজার গোলাম রাব্বী ও তার সহকারী (হেলপার) চাঁন মিয়া দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে তারা এই স্বীকারোক্তি দেন বলে জানিয়েছেন আদালতে রামপুরার থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) সেলিম রেজা।

তিনি বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই দিনের রিমান্ড শেষে আসামিদের হাজির করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই নিরস্ত্র) মোহাম্মদ আল আমিন মীর। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, গত ১ ডিসেম্বর দুই আসামিকে একদিনের রিমান্ড দেন আদালত।

মামলার নথি থেকে জানা গেছে, গত ২৯ নভেম্বর রাত ১১টায় রামপুরায় অনাবিল সুপার পরিবহণের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনের ১০৫ ধারায় মামলা করেন। অপরদিকে বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় পৃথক আরেকটি মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ