রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়া জেলা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন- তাজন হোসেন (৩২), সাইফুল ইসলাম শেখ (৩০) ও সাবান আলী (৬৮), এস এম জাহিদুল ইসলাম (২৮) ও কাজী শাহীন (৩০)।

র‌্যাবের দাবি, তারা সবাই একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ দল ঢাকার দক্ষিণখান থানার আশকোনা ও কুষ্টিয়া থেকে তাদের গ্রেফতার করে।

শুক্রবার (৩ ডিসেম্বর) কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, র‌্যাব কর্মকর্তা পরিচয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে কুষ্টিয়ার স্থানীয় দুই যুবকের কাছে অর্থ নেওয়ার অভিযোগে গত ২ ডিসেম্বর র‌্যাব-১২ এর একটি দল তাজন হোসেন, সাইফুল ইসলাম শেখ ও সাবান আলী নামে তিনজনকে গ্রেফতার করে। এসময় সাইফুল ইসলামের কাছ থেকে র‌্যাবের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ