রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩২ জন হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৫ জন ও ঢাকার বাইরে সাতজন ভর্তি হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২১৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ হাজার ৯১ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ