সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ওসি থেকে বিসিএস ক্যাডারের এএসপি হলেন ২২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের ২২ পরিদর্শককে (নিরস্ত্র) বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। এসব কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে এএসপি হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, গত ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে ওসি এবং সমপদমর্যাদায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত এএসপিদের তালিকা দেখতে ক্লিক করুন- police asp

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ