সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

নারায়ণগঞ্জে আ.লীগের ২ নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসময় আরও বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালানো হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১১ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেনকে পরাজিত করে বিজয়ী হন বিএনপিপন্থী প্রার্থী জসিম উদ্দিন জসু। এ নিয়ে নির্বাচনের পরদিন ১২ নভেম্বর দুই প্রার্থীর লোকজনের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। গত ২৭ নভেম্বর দ্বিতীয় দফায় আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য জসিম উদ্দিন জসুর কর্মী-সমর্থকরা পরাজিত প্রার্থী মোশারফ হোসেন ও কায়েতপাড়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি জোসনা আক্তারের বাড়িতে হামলা করে। এসময় আরও ৩/৪টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। চারটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারও ভাঙচুর করে হামলাকারীরা।

এই হামলায় অন্তত ১০জন আহত হন। তাদের মধ্যে ইউসুফ মিয়া ও রেনু মিয়া নামের দু'জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ