রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ সিরাতের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ওমরাহসহ ৫ লক্ষাধিক টাকার পুরস্কার হজ নিবন্ধনের আগে যেসব বিষয় যাচাই করতে হবে হজের পর অভিনয় ছেড়ে দীনের পথে হাসান মাসুদ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা

আজ থেকে রাজধানীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হচ্ছে আজ বুধবার থেকে। পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে শিক্ষার্থীদের এই হাফ ভাড়ার সুযোগ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ঢাকার অভ্যন্তরীণ গণপরিবহনে শিক্ষার্থীদের ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা দেন।

এ বিষয়ে গত ২৯ নভেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ১ ডিসেম্বর থেকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এসব শর্তের মধ্যে রয়েছে- হাফ ভাড়া দেওয়ার সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র শিক্ষার্থীদের দেখাতে হবে।

সকাল ৭টা থেকে রাতের ৮টা পর্যন্ত হাফ পাসের সুবিধা পাবেন তারা। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এই সুবিধা থাকবে না।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই-আগস্ট মাসে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীরা আন্দোলন করে। সেসময় তারা ৯টি দাবি জানান যার মধ্যে হাফ ভাড়া নেওয়ার দাবি একটি। এ দাবি বাস্তবায়নে বাধা ছিলেন বেসরকারি বাস মালিক নেতারা। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিআরটিসিও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

সম্প্রতি আবারও শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে আন্দোলনে নামেন। তাদের টানা আন্দোলনের চাপে কার্যকর হচ্ছে দাবিটি। তবে শিক্ষার্থীরা শুধু ঢাকা মহানগরী নয়, সারা দেশে সব বাসে হাফ ভাড়া চালু করার দাবি জানিয়েছেন।

এ দিকে, সারা দেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ২৫ নভেম্বর বিআরটিএ প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ