শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ওমিক্রন: ভার‌ত ভ্রম‌ণের লাল তা‌লিকা থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশ নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) এক বার্তায় এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ।

এর আগে গত রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মহারাষ্ট্রে ফিরে আসা এক ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ হোন। আর এর পরই ভারত সরকার বাংলাদেশসহ প্রায় অনেকগুলো দেশকে 'ঝুঁকিপূর্ণ' তালিকাভুক্ত করার বিষয়ে নির্দেশিকা জারি করে।

তবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর হালনাগাদ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। আজ ৩০ নভেম্বর নতুন তালিকা দিয়েছে ভারত।

বিশ্বব্যাপী সরকারগুলো নতুন ওমিক্রন নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরও (ডিজিএইচএস) রবিবার ভেরিয়েন্ট নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য একটি নির্দেশিকা ঘোষণা করেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ