সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হেফাজত মহাসচিবের ইন্তেকালে মুফতি আরশাদ রাহমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের সভাপতি, আল্লামা শাহ আহমদ শফী রহ. এর খলিফা ও শাগরেদ মাওলানা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন  তানযিমুল মাদারিস উত্তরবঙ্গ’র সভাপতি ও ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা’র মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী।

সোমবার (২৯ নভেম্বর) তিনি এ শোক প্রকাশ করেন।

মুফতি আরশাদ রাহমানী বলেন, মাওলানা নূরুল ইসলাম জিহাদী রহ. ছিলেন দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে আলেম সমাজের যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি দেশও একজন বিজ্ঞ অভিভাবক হারিয়েছে।

তিনি বলেন, মাওলানা নূরুল ইসলাম জিহাদী রহ. এর মতো দ্বীনি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করেছে এমন আলেম বিরল। তিনি একই সাথে আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের দায়িত্বও আঞ্জাম দিয়েছেন দক্ষতার সাথে। এতোগুলো দায়িত্ব পালনের পড়েও হাদিসের দরসের মসনদও সময় দিতেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা কোনভাবেই পুরণ হবার নয়।

আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহযোদ্ধা, ছাত্র ও মুহিব্বিনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ