রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ সিরাতের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ওমরাহসহ ৫ লক্ষাধিক টাকার পুরস্কার হজ নিবন্ধনের আগে যেসব বিষয় যাচাই করতে হবে হজের পর অভিনয় ছেড়ে দীনের পথে হাসান মাসুদ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

জি কে শামীমের মাকে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আকতারকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সোমবার (২৯ নভেম্বর) ৮ সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, আয়েশা আকতার হাসপাতাল থেকে আগাম জামিনের জন্য অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে এসেছেন। আদালত আগাম জামিন না দিয়ে ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন মামলা দায়ের করেন। চলতি বছরের শুরুর দিকে দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

একই বছরের ২০ সেপ্টেম্বর গুলশানে নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে ৩টি মামলা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ