সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলশান ১-এর ১০নম্বর সড়কের বহুতল আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ডিএনসিসি মার্কেটের পার্শ্ববর্তী ভবনটিতে আজ সোমবার বিকেল ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তাদের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মুহা. রায়হান বলেন, বিকেল ৪টার দিকে আবাসিক ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৪টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়।

তিনি বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ৯ ও ১০ তলা ডুপ্লেক্স ফ্ল্যাটের এসির আউটবক্সে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। নতুন বাসা তৈরি করছে। তাই বাসায় কেউ ছিল না। হতাহতের কোনো ঘটনাও নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ