সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ওমিক্রন প্রতিরোধে সতর্ক অবস্থানে বেনাপোল বন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে বেনাপোল চেকপোষ্ট ও বন্দরে গ্রহণ করা হয়েছে বাড়তি সতর্কতা।

ভারত প্রত্যাগত সকল যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের পূর্বে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয়েছে এবং হ্যান্ড সেনিটাইজার ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। যে সকল যাত্রী মাস্কবিহীন বাংলাদেশে প্রবেশ করছেন তাদের মধ্যে ফ্রি মাস্ক সরবরাহ করা হচ্ছে।

আজ সোমবার সকাল থেকে পুলিশী তত্ত্বাবধায়নে ইমিগ্রেশনের প্রবেশের মুখে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি। ভারত থেকে আগত পন্যবাহী ট্রাকগুলোতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। ট্রাকচালক ও সহকারীদের মাস্ক ব্যবহারে নির্দেশনা দিচ্ছেন বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আগে থেকেই সতর্ক আছি। নতুন করে যাতে কোন আক্রান্ত ব্যক্তি সংক্রমন ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ