রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমায় বয়ান করবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম
মারকাজি ইজতেমা থেকে>

মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা আজ শনিবার রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসায় শুরু হয়েছে।

ব্যক্তিজীবনে নবীজি সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত এর বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছর ইজতেমা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এবারের ইজতেমায় বয়ান করবেন হজরত আল্লামা শাহ আবরারুল হক হারদুঈ রহ. এর খলিফাগণ। তাদের মধ্যে অন্যতম- মুফতি মনসুরুল হক, মুফতি হিফজুর রহমান, প্রফেসর হামিদুর রহমান, মুফতি মিযানুর রহমান সাঈদ, অধক্ষ্য মিজানুর রহমান চৌধুরী, প্রফেসর গিয়াসউদ্দীন।

এছাড়াও বয়ান করবেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, মুফতি রুহুল আমিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, পটিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজুসহ আরো অনেকে।

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ। সুন্নাতের মেহনত নিয়ে প্রতিষ্ঠা হয়েছিলো এটি। যার প্রতিষ্ঠাতা হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভি রহ.। থানভি রহ. এর খলিফা হজরত আল্লামা শাহ আবরারুল হক হারদুঈ রহ. বাংলাদেশে এ মেহনত নিয়ে অনেকবার এসেছিলেন। বর্তমানে বাংলাদেশে এ মেহনতের জিম্মাদারী পালন করছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ