রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ধানমন্ডির সড়কে শিক্ষার্থীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়লার গাড়ির ধাক্কায় নিহত শিক্ষার্থী নাঈমের হত্যার দ্রুত বিচারসহ নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অবস্থান করছেন শিক্ষার্থীরা। ৯ দফা দাবির বাস্তবায়নে আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ সড়কে অবস্থান করছেন।

শনিবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান শুরু করে।

এসময় তারা ধানমন্ডির বিভিন্ন সিগন্যালে থাকা প্রাইভেট কার, বাস এবং মোটরসাইকেল চালকের লাইসেন্স পরীক্ষা করছে। এছাড়াও তাদের স্লোগান দিতে শোনা যায়, ‌‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। প্রশাসন বিচার চাই।’

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হচ্ছে, নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈমসহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে এক জীবনের ক্ষতিপূরণ দিতে হবে। সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ঢাকাসহ সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

এছাড়াও তাদের দাবির মধ্যে আরো আছে, বৈধ-অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএ’র সব কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ঢাকাসহ সারাদেশে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ন সুনিশ্চিত করতে হবে। গণপরিবহনে নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

নির্ঝর ক্যান্টনমেন্টের ছাত্র শাহরিয়ার ইসলাম বলেন, নিরাপদ সড়কের দাবিতে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমাদের ভাই নাঈমসহ ইতোমধ্যে চারজন মারা গেছেন। খুনিদের বিচার করতে হবে। এখনো তাদের বিচারের আওতায় আনা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ