শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

টঙ্গীর মাজার বস্তিতে আগুনে পুড়ল ৫০০ ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচশর বেশি ঘর।

শনিবার ভোরে টঙ্গীর সেনা কল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী ঝিলের উপর সরকারি জায়গায় গড়ে ওঠা ওই বস্তিতে আগুন লাগার খবর তারা পান ভোর ৩টা ৫৫ মিনিটে।

টঙ্গী ছাড়াও ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা সেখানে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী দমকল বাহিনীর সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ৫০০-এর বেশি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ