মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মুসলিম যুবকদের দাড়ি কামাতে বাধ্য করছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কয়েক ডজন মুসলান যুবককে জোর করে দাড়ি কামাতে বাধ্য করার অভিযোগ উঠেছে উজবেকিস্তান পুলিশের বিরুদ্ধে। দেশটির রাজধানী তাসখন্দ থেকে ২০ কিলোমিটার দূরে ইয়াঙ্গিউল শহরে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াঙ্গিউল শহরে পুলিশ পুরুষদের ডেকে নিয়ে তাদের দাড়ি কামানোর জন্য বাধ্য করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অধিকারকর্মী বলেন, গত এক মাসে শুধুমাত্র ইয়াঙ্গিউলেই ২২ জন পুরুষের দাড়ি কামিয়েছে পুলিশ। সেখানে শুধুমাত্র ধার্মিক পুরুষদেরই দাড়ি কামাতে বাধ্য করা হয়।

তবে ভুক্তভোগী ওই যুবকরা বলছে, যারা ফ্যাশনের জন্য দাড়ি রেখেছে পুলিশ তাদের টার্গেট করে না। তারা শুধু মুসলমানদের টার্গেট করে।

ইয়াঙ্গিউলের এক বাসিন্দা বলেন, ‘পুলিশ বলছে- আমাদেরকে দেখতে সন্ত্রাসীদের মতো দেখাচ্ছে। আমরা আমাদের ঐতিহ্য এবং মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর সুন্নত অনুসারে দাড়ি বড় করেছিলাম। কিন্তু তারা আমাদের অধিকার লঙ্ঘন করেছে।’

তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে, কিছু নাগরিককে তাদের আইডি কার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ চেহারা রাখার জন্যই দাড়ি কামানো ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র: রেডিও ফ্রি ইউরোপ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ